ছবি: সংগৃহীত
জাতীয়

মার্কিন শ্রমনী‌তি নিয়ে দুশ্চিন্তা নেই

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতির কারণে বাংলাদেশের পোশাক খাতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: তফসিল পেছানোর সুযোগ নেই

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকা‌লে এ কথা ব‌লেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে সস্তায় সময় মতো পণ্য পান বলেই কেনেন। আমেরিকার সরকার বললেই ব্যবসা বন্ধ হয় না। ব্যবসা হয় মূলত ২ দেশের প্রাইভেট উদ্যোগে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শ্রমনীতি আমাদের এখানে কোনো প্রভাব পড়বে না। তাই দুশ্চিন্তার কারণ নেই। তবে শ্রমিকদের কল্যাণে যেকোনো পদক্ষেপে সন্তোষ প্রকাশ করি।

আরও পড়ুন: একদিনে আরও ৭ মৃত্যু, ভর্তি ৮৭৭

ড. মো‌মেন বলেন, শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যবসা হচ্ছে না? আমাদের এখানে যুক্তরাষ্ট্রের কোটা উঠে যাওয়ার পর অনেকেই দুশ্চিন্তা করেছিলেন। পরে দেখা গেলো কোনো প্রভাব পড়েনি।

উল্লেখ্য, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এ বিষয়ে মোমেন বলেন, এটা একটি রুটিন বৈঠক। এ বিষয়ে আপনারা জানলেন কেমন করে? আপনারা সব কিছুই জেনে যান।

আরও পড়ুন: মনোনয়ন জমার শেষ দিন আজ

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থকে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে শ্রমনীতি নিয়ে শঙ্কা প্রকাশের প্রেক্ষিতে তিনি বলেন, দূতাবাস মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এটা দিতেই পারে। এ বিষয়ে আমি বিস্তারিত জানি না।

তবে আপনাদের মধ্যে দেশপ্রেমের অভাব আছে বলে এসব নিয়ে নিউজ করেন। অন্য কোনো দেশের সাংবাদিকরা এসব নিউজ লিখতেন না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা