সংগৃহীত
জাতীয়

বিএনপি পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, নির্বাচনী আমেজে বিএনপির সমস্ত কর্মসূচি হাওয়ায় মিলে গেছে। আশা করব বিএনপি এই অপরাজনীতির পথ থেকে বের হয়ে আসবে। বিএনপি আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে আছে, যদি কিছু হয়। এভাবে আসলে একটি দল টিকে থাকতে পারে না।

আরও পড়ুন: আমরা তাদের সঙ্গে একমত

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ জানান, জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখনও বিএনপি অনলাইনে বসে বসে উঁকি দিয়ে কর্মসূচি ঘোষণা করছে। ফ্লাইওভারের ওপর থেকে তারা বোমা নিক্ষেপ করছে, দেশের যানবাহনগুলোতে আগুন দিচ্ছে। এমন রাজনৈতিক কর্মসূচি পৃথিবীর কোথাও নেই। আজ নাকি হরতাল, আমরা দেখেছি আগে হরতাল হলে রাস্তায় গাড়ি চলাচল করত না। কিন্তু আজ যে হরতাল সেটা বোঝায় যাচ্ছে না।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির মূল নেতৃত্ব কার্যত বিএনপি নেতাদের কারাগারে বন্দি করে রেখেছে। সংসদ নির্বাচন করা যায় না, উপজেলা পরিষদ নির্বাচন করা যায় না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনও করা যায় না। অনেক নেতাকর্মীর এ পরিস্থিতির কারণে বিএনপি নামটাই তাদের কাছে কারাগার। বিএনপি কার্যত নামক কারাগারে নেতাকর্মীদের বন্দি করে রেখেছে। তাদের সিদ্ধান্ত হয় ৭ সমুদ্রর তের নদীর ওপার থেকে। বিএনপির সাবেক অনেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতাকর্মীরাও আজকে মনোনয়ন ফরম জমা দিয়েছে। তাদের অনেক নেতাকর্মীদের সঙ্গে বিমানবন্দরে, ট্রেন স্টেশনে, সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হয়। আজ আবার হরতাল। জনগণের হরতালে কোনে সাড়া নেই। তারা নাকি আরও কর্মসূচি দেবে।

আরও পড়ুন: মুক্তি পেলেন আরও ৩০ ফিলিস্তিনি

তিনি আরও জানান, আজ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। কয়েকদিন ধরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সবাই মনোনয়ন ফরম জমা দিচ্ছে। আমি নিজেও গতকাল মনোনয়ন জমা দিয়েছি। দেশে নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। মোট ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এছাড়াও বহু অনিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা