সংগৃহীত
জাতীয়

ঢাকায় আসছে ইইউর দল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের উদ্দেশ্য ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি কারিগরি বিশেষজ্ঞ দল।

আরও পড়ুন: ধোলাইপাড়ে বাসে আগুন

বুধবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে।

জানা যায়, আগামী রোববার থেকে বাংলাদেশে ২ মাসের মিশন শুরু করবে দলটি। রোববার প্রথমে তারা নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে।

ঢাকার ইইউ দূতাবাস প্রধান চার্লস হোয়াইটলি বলেন, বিশেষজ্ঞ এ দল বাংলাদেশে থাকাকালে স্বাধীনভাবে কাজ করবে।

আরও পড়ুন: ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন

এর আগে, গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ইইউ জানায় বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না।

চিঠিতে ইইউ বলছে, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই তারা বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার এ বিষয়টিও উল্লেখ করা হয় চিঠিতে।

গত ১৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আরও কিছু পর্যবেক্ষক দল আবেদন করেছে বলে জানা যায়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই সম্পর্কিত কোনো তালিকা নেই।

আরও পড়ুন: নৌকায় ভোট দিতে মানুষ প্রস্তুত

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দেখতে বিভিন্ন সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ইতোমধ্যে আবেদন জানানো হয়েছে। এ ছাড়াও ৩৪ দেশ ও ৪টি সংস্থার ১১৪ জন পর্যবেক্ষককে ভোট দেখতে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা