সংগৃহীত ছবি
জাতীয়

উত্তরায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় একটি বিআরটিসি বাসে আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন : জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উত্তরার হাউজবিল্ডিং মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই বাসের লোকজন পুলিশের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আরও পড়ুন : আরও ১২ জনের প্রাণহানি

বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম জানান, বাসটি যাত্রী নামিয়ে মোড় ঘুরানোর সময় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। কয়েকটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, সরকার পতনের দাবিতে রোববার ভোর থেকে ৭ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি-জামায়াত।

আরও পড়ুন : নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ ও ১২ চতুর্থ দফা এবং ১৫ ও ১৬ নভেম্বর পঞ্চম দফায় অবরোধের ডাক দেয় দলটি। এরপর তফসিল ঘোষণার প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর হরতাল কর্মসূচি পালন করে ২২ ও ২৩ তারিখে ফের আবরোধ ঘোষণা করে দলটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা