জাতীয়

বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন : সারাদেশে নৌযান চলাচল বন্ধ

শুক্রবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল থেকে আবহাওয়া খারাপ হতে থাকলে বন্দরে অবস্থানরত সব বিদেশি জাহাজের শ্রমিক-কর্মচারীকে নামিয়ে আনা হয়। এরপর রাত থেকে কাজ বন্ধ থাকে। বন্দরে অবস্থানরত ১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : দেশে ফিরলেন সেনাপ্রধান

বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার (অপারেশন) আমিনুর রহমান জানান, আবহাওয়া অফিস ৭ নম্বর বিপৎসংকেত জারি করার পর বন্দরের নিজস্ব অ্যালার্ট-৩ জারি করেছে। সেই সঙ্গে বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজের কাজ বন্ধসহ জাহাজগুলো নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর দাশ জানান, ঝুঁকিতে থাকা পশুর নদীর পাড়ের জয়মনির ঘোল, চিলা, কানাইনগর এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এখানে ১০৩টি আশ্রয়কেন্দ্র, এক হাজার ৩০০ স্বেচ্ছাসেবক, ছয়টি মেডিকেল টিম প্রস্তুতসহ পর্যাপ্ত শুকনো খাবার ও ওষুধ মজুত রাখা আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা