জাতীয়

আজও পোশাক শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

আরও পড়ুন : বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণের আহ্বান

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

এসময় ওই এলাকার এক পাশের যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেওয়া পোশাক শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

আরও পড়ুন : নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না

শ্রমিকরা বলেন, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে তা তারা মানেন না। এ দিকে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। বিস্তারিত পরে জানাব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা