ফাইল ছবি
জাতীয়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন: নাশকতাকারীদের দেখামাত্র গুলি

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান এ বিষয়ে বলেন, আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

আরও পড়ুন: বিএনপি গর্তে ডুকেছে

এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল (রোববার ১২ নভেম্বর) থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি ও গণমাধ্যমের গাড়ি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা