ছবি-সংগৃহীত
জাতীয়

মাতারবাড়ি সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

আরও পড়ুন: কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম

শনিবার (১১ নভেম্বর) বেলা পৌনে ৪টার দিকে মাতারবাড়ি টাউনশিপ মাঠে এসব প্রকল্প উদ্বোধন করেন সরকারপ্রধান। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর হাত ধরে খুলেছে দেশের প্রথম এবং এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন দোহাজারী-কক্সবাজার আইকনিক রেলস্টেশন।

রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি কাউন্টার থেকে টিকিট কেটে রামুর পথে যাত্রা করেন। রামু থেকে হেলিকপ্টারযোগে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছান সরকারপ্রধান।

আরও পড়ুন: ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে ১ ডিসেম্বর

শেখ হাসিনার আগমনে সাজ সাজ রব সমুদ্রের কোলঘেঁষা প্রত্যন্ত জনপদ এই মাতারবাড়ি। প্রধানমন্ত্রীর আগমন আর জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে জনতার স্বতঃস্ফূর্ত ঢল নামে।

আবেগের বহিঃপ্রকাশ জনসভা মাঠে উপচেপড়া মানুষের বাঁধভাঙ্গা স্রোত। নজিরবিহীন গণজমায়েতে পূর্ণ মাতারবাড়ি টাউনশিপ মাঠ। দীর্ঘ প্রায় তিন দশক পর মাতারবাড়িতে আসা শেখ হাসিনাকে বরণ করে নেন সব শ্রেণি-পেশা আর নানান বয়সি মানুষ। তারা সকলেই বলছেন, ১৯৯৫ সালে বিরোধীদলীয় নেতা হিসেবে মাতারবাড়িবাসীকে শেখ হাসিনা যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা বাস্তবে রূপ দিলেন সরকারপ্রধান হিসেবে।

এসময় আসন্ন নির্বাচনে মাতারবাড়িতে বিদ্যুৎ-জ্বালানির পরিকল্পিত হাব, অর্থনীতির গেমচেঞ্জার গভীর সমুদ্রবন্দরসহ সরকারের দীর্ঘমেয়াদী পদক্ষেপের সুফল তুলে ধরে ব্যালটে তার প্রতিদান দেয়ার প্রতিশ্রুতিও দেন মাতারবাড়িবাসী।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা