সংগৃহীত ছবি
জাতীয়

বনশ্রীতে বাসে আগুন, দগ্ধ চালক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন গাড়ির চালক সবুজ (৩০)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সবুজের স্ত্রী রাশেদা জানান, ‘আমার স্বামী অছিম পরিবহন বাসের ড্রাইভারি করে। সকাল সাড়ে ৭টার দিকে বাসে আগুন দেওয়ার কথা জানতে পারি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

আরও পড়ুন : গাজার শরণার্থী শিবিরে হামলা, নিহত ৫১

তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। ঢাকায় মেরুল বাড্ডায় থাকেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা