সংগৃহীত ছবি
জাতীয়

মতিঝিল গেল প্রথম মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : বহুল প্রত্যাশিত মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে প্রথম বাণিজ্যিক ট্রিপে যাত্রী নিয়ে মতিঝিলে গিয়েছে দ্রুতগতির এ যানটি। মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা।

আরও পড়ুন : সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

গতকাল শনিবার উদ্বোধন হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের। এর আগে গত ২৮ ডিসেম্বর উদ্বোধন হয় উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের।

রোববার সকালে উত্তরা থেকে আসা প্রথম মেট্রোটি ছিল যাত্রীতে পরিপূর্ণ। মতিঝিলে নামার পরে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, মিরপুর ১০ নম্বর থেকে মতিঝিল আসতে দেড় থেকে ২ ঘণ্টা সময় লেগে যায়। সে জায়গায় আমি মাত্র ২০ মিনিটে এসেছি। এটা খুবই ভালো ব্যাপার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ।

আরও পড়ুন : ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

ব্যাংক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, সার্ভিসটা অত্যন্ত সুন্দর। মাত্র ৩০ মিনিটে মতিঝিল এসেছি। যাত্রী হিসেবে এটা আমার দীর্ঘদিনের চাওয়া ছিল। আমার আগে ২ ঘণ্টা মিনিমাম লাগতো। বিকেলের যাত্রাটা চালু হলে সবার জন্য আরও ভালো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা