ছবি: সংগৃহীত
জাতীয়

সব রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছে ইসি 

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সাথে আগামী ৪ নভেম্বর সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: কাল দেশে ফিরবেন রাষ্ট্রপতি

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) ৪৪ টি দলের সাথে বসবে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জানাতে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা ২ প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে ২ ভাগে সংলাপের জন্য ডাকা হবে।

আরও পড়ুন: একনেকের ৩৭ প্রকল্পের অনুমোদন

এদিকে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে দেশের প্রধান ২ রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে।

বিএনপি বলছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অপরদিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে অনড় রয়েছে ক্ষমতাসীন দল।

এ ইস্যুতে বিএনপির চলমান আন্দোলনের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসার উদ্যোগের কথা জানিয়েছে ইসি।

আরও পড়ুন: সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের সাংগঠনিক সক্ষমতা ও জনমত পক্ষে টানতে কয়েক মাস ধরে সারা দেশে সমাবেশ ও পাল্টা-সমাবেশের কর্মসূচি দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী, সংসদের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন হতে হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে ২৯ জানুয়ারি। সেই হিসাবে ৯০ দিনের গণনা শুরু হবে আগামীকাল ১ নভেম্বর থেকে।

এদিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা ও জানুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ধিক্কার ছাড়া কিছু জুটবে না বিএনপির

এর আগে ২০২২ সালের জুলাইয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের কর্ম পরিকল্পনা তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে ইসি। তবে সে সময় বিএনপি ও ৮ টি বিরোধী দল ঐ সংলাপে অংশ নেয়নি।

তাদের মতে, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব নয়।

এ বছর মার্চে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আধা সরকারি চিঠি দিয়েছিলেন। তবে বিএনপি ঐ আমন্ত্রণেও সাড়া দেয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা