ছবি: সংগৃহীত
জাতীয়

ধিক্কার ছাড়া কিছু জুটবে না বিএনপির 

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ধিক্কার ছাড়া বিএনপির কপালে আর কিছু জুটবে না। বিএনপি যে সন্ত্রাসী দল, এটা তারা আবারও প্রমাণ করল। কানাডা কোর্ট এ বিষয়টি কয়েকবার বলেছে।

আরও পড়ুন: নির্বাচনে প্রয়োজন শর্তহীন সংলাপ

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সাম্প্রতিক বেলজিয়াম সফর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মাঝখানে কিছুটা রাজনৈতিক কর্মকাণ্ড করছিল। সরকার তাদের কোনো বাধাও দেয়নি। তবে তাদের ওপর একটি শর্ত ছিল, তারা যাতে অগ্নিসন্ত্রাস ও ভাঙচুর না করে।

তারা যখন সুস্থ রাজনৈতিক কর্মসূচি করছিল, তখন মানুষের আস্থা ও বিশ্বাসও ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিল।

আরও পড়ুন: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

তিনি বলেন, ২৮ তারিখে বিএনপি যে সমস্ত ঘটনা ঘটালো, বিশেষ করে মাটিতে ফেলে পুলিশকে যেভাবে কোপালো, সাংবাদিকদের ওপর হামলা, এ ঘটনার পরে জনগণের ধিক্কার ছাড়া, বিএনপির আর কিছু জুটবে না।

তারা হাসপাতালে অ্যাম্বুলেন্স পুড়িয়েছে, সেখানেও পুলিশের ওপর আক্রমণ করেছে। ইসরায়েল ফিলিস্তিনির ওপর যেভাবে হামলা করছে, এখানে হাসপাতালে বোমা হামলা করল, নারী ও শিশুদের অত্যাচার করেছে, তাদের সবকিছু বন্ধ করে রেখে দিয়েছে। আমি তফাত কিছু দেখতে পারছি না। আমরা এর নিন্দা জানাই।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিজেরাই পালালো। পালিয়ে গিয়ে এখন আবার অবরোধের ডাক। কীসের অবরোধ? কার জন্য অবরোধ?

আরও পড়ুন: একনেকের ৩৭ প্রকল্পের অনুমোদন

যখন সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রশংসা করছে, তখন তাদের কাজ হলো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা, দেখাবে বাংলাদেশে কিছু হয়নি।

শেখ হাসিনা বলেন, তাদের হামলার শিকার হচ্ছে পুলিশ, সাংবাদিক। এদের ওপরও তারা হামলা চালিয়েছে। সেগুলো কারা করেছে, তাদের নাম ডাক। তারা তো প্রকাশ্যে করেছে।

শুধু তাই নয়, গতকাল তারা লালমনিরহাটে যুবলীগের একজনকে কুপিয়ে হত্যা করেছে। এভাবে হত্যা করা আর মানুষের সম্পদ নষ্ট করা, সন্ত্রাসী কর্মকাণ্ড করাই তাদের চরিত্র।

আরও পড়ুন: সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

তিনি বলেন, হঠাৎ সাংবাদিকদের কেন তারা চড়াও হলো? সাংবাদিকরা তাদের পক্ষে ভালো নিউজ দিচ্ছিল। টকশোতে ভালো ভালো কথা।

বরং সরকারের দোষটাই সাংবাদিকরা বেশি দেখে। তাহলে তাদের রাগটা কেন সাংবাদিকদের ওপর হলো? সেটাই বুঝতে পারলাম না।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনকালীন কোনো সরকার গঠিত হচ্ছে না। বরং তফসিল ঘোষণার পর এ সরকারই নিয়মমাফিক তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে ব্রাসেলসে যান প্রধানমন্ত্রী।

সেখানে সফরকালে সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সাথে বেশ কয়েকটি বৈঠক করেন। সফর শেষে গত ২৭ অক্টোবর ঢাকায় ফেরেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা