সংগৃহীত
জাতীয়

সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান 

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক এই সংস্থাটি সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: যথাসময়েই নির্বাচন

সোমবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্যটি বলেন।

তিনি জানান, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন। এই সহিংসতায় অন্তত ৯ জন মারা গেছেন ও বহু মানুষ আহত হয়েছে। গুতেরেস সব পক্ষকে সহিংসতা বা অত্যধিক বলপ্রয়োগ বা নির্বিচারে আটক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একসাথে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারার অধিকারের ওপর জোর দিয়েছেন তিনি।

আরও পড়ুন: সংঘর্ষে মেট্রোরেলের স্টেশন বন্ধ

এক প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক জানায়, আমরা এখনও মনে করি, নির্বাচনের আগে শান্ত থাকা ও সব মানুষের মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে শ্রদ্ধা থাকা জরুরি। আমি মনে করি না, কেউ নির্বাচন নিয়ে পূর্বাভাস দিতে পারে।

গত আগস্টে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশে তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা