জাতীয়

উদ্বিগ্ন হওয়ার পরিস্থিতি হয়নি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে মন্তব্য করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।

আরও পড়ুন : নারী অধিকার আদায় করে নিতে হবে

মঙ্গলবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় সভা করে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন। এসময় সংগঠনের নেতারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানান যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধবিরোধীরা যাতে অংশ নিতে না পারে, একই সঙ্গে তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

ইসি সচিব বলেন, যারা সহিংসতার আশঙ্কা করছেন তারাই বলতে পারবেন। আমাদের পক্ষ থেকে স্পষ্ট যে, এখন পর্যন্ত বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমাদের দৃষ্টিতে, কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ আছে। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে কমিশন মনে করছে।

আরও পড়ুন : একচুলও সরবে না সরকার

তিনি বলেন, পরবর্তীতে কোনো যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কমিশন আইনিভাবে সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

জাহাংগীর আলম বলেন, সম্প্রীতির বাংলাদেশ মোট চারটি প্রস্তাবনা রেখেছে। প্রস্তাবনার বিষয়ে কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।

আরও পড়ুন : হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেয়। আর ইসির পক্ষ থেকে নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা