সংগৃহীত
জাতীয়

প্রধান বিচারপতির বিচার কার্য শুরু 

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসান আজ তার বিচারিক কার্যক্রম শুরু করবেন। সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল তাকে সংবর্ধনা দেবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী-জাপানের উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা শুরু হবে।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ এ সময় উপস্থিত থাকবেন। একই সঙ্গে সিনিয়র আইনজীবী ও সাধারণ আইনজীবীরাও উপস্থিত থাকবেন।

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে রোববার থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। আইনজীবীদের সঙ্গে এ দিন সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর ১ম কার্যদিবস রোববার বিকাল সোয়া ৩-৫টা পর্যন্ত মূল ভবনের ভেতরের লনে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক ও আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা