ছবি-সংগৃহীত
জাতীয়

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

আরও পড়ুন: পানিতে ঝাপ দিয়ে প্রাণ গেল ছাত্রের

বুধবার (৪ অক্টোবর) সকাল ৯ টা থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

পুলিশ বলেছেন, মিরপুরের শেওড়াপাড়া থেকে জে কে ফ্যাশনের কারখানা স্থানান্তরিত করা হবে গাজীপুরে। শ্রমিকরা অভিযোগ করে বলেন কারখানা স্থানান্তরের কথা বলে মালিকপক্ষ কারখানাটি বন্ধ করতে চাইছে। তাই তারা অগ্রিম ৩ মাসের বেতন চান।তারা সকাল থেকে শেওড়াপাড়া দাবি না মানায় সড়ক অবরোধ কর্মসূচিতে নামেন। ঘটনাস্থলে পুলিশ এসে তাদের গার্মেন্টসের সামনে যেতে অনুরোধ করেন।

আরও পড়ুন: আশুলিয়ায় ৩ খুন, দম্পতি আটক

সড়ক অবরোধের কারণে সকাল থেকে শেওড়াপাড়া যান চলাচল ব্যাহত হয়। শেওড়াপাড়ায় যান চলাচল ব্যাহত হওয়ার কারণে কাজীপাড়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

মিরপুর মডেল থানার মোহাম্মদ মহসিন জানান, শ্রমিকরা এখন তাদের গার্মেন্টসের সামনে অবস্থান করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য মালিকপক্ষ ও আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলছি। শ্রমিকদের দাবি কারখানা স্থানান্তরের আগে ৩ মাসের অগ্রিম বেতন দেওয়া হয়। শ্রমিকরা বলেন মালিকপক্ষ কারখানা স্থানান্তরের কথা বলে গার্মেন্টস বন্ধ করে দেবেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা