ফাইল ছবি
জাতীয়

ঢাকা বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর 

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর বাংলাদেশের রাজধানী ঢাকা। ধীরগতির শহরের তালিকায় শীর্ষ ২০ টির মধ্যে ৩ টিই বাংলাদেশের।

আরও পড়ুন: ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ২

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায় মার্কিন সাময়িকী টাইম।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ১৫২ টি দেশের ১২০০ টিরও বেশি শহরের মোটরযানের গড় গতির ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, দরিদ্র দেশগুলোর তুলনায় ধনী দেশগুলোর শহরগুলোতে মোটরযানের গড় গতি কমপক্ষে ৫০ শতাংশ বেশি।

আরও পড়ুন: সংসদ সদস্য শাহজাহান কামাল আর নেই

ধীরগতির শহরের তালিকায় শীর্ষ ২০ টি শহরের ৩ টি বাংলাদেশের। অন্যদিকে সবচেয়ে দ্রুতগতির ২০ শহরের মধ্যে ১৯ টি যুক্তরাষ্ট্রের।

সূচকে ঢাকা ০.৬০ পয়েন্ট নিয়ে ধীরগতির তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ার ২ শহর লাগোস ও ইকোরদু। চতুর্থ স্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার শহর বিওয়ান্দি, ৬ নম্বরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

আরও পড়ুন: উন্নয়নের ক্ষেত্রে বিভাজন চলবে না

ধীরগতির শীর্ষ ১০ টি শহরের মধ্যে তালিকার ৯ নম্বরে রয়েছে বাংলাদেশের আরও একটি বিভাগীয় শহর ময়মনসিংহ। ১২ নম্বরে রয়েছে চট্টগ্রাম। এরপরই রয়েছে ভারতের বন্দরনগরী ও প্রাচীন শহর মুম্বাই।

এ তালিকায় একক দেশ হিসেবে ধীরগতির শীর্ষ ২০ শহরের মধ্যে সবচেয়ে বেশি শহর ভারতের। শীর্ষ ২০ টির মধ্যে এককভাবে ভারতেরই রয়েছে ৮ টি শহর।

আরও পড়ুন: সংসদ সদস্য আব্দুস সাত্তার আর নেই

অন্যদিকে বিশ্বের দ্রুতগতির শহরের তালিকার শীর্ষ ২০ টির মধ্যে ১৯ টিই যুক্তরাষ্ট্রের। সূচকে .৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিশিগানের শহর ফ্লিন্ট। দ্রুতগতি শহরের তালিকার শীর্ষ থেকে ১৮ নম্বর পর্যন্ত রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর।

এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে গ্রিনসবোরো ও উইচিতা। শীর্ষ ২০-এ কানাডার একটি মাত্র শহর রয়েছে, সেটি হলো উইন্ডসর। এ তালিকার ১৯ তম অবস্থানে রয়েছে শহরটি।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

আয়তনের অনুপাতে সবচেয়ে বেশি মোটরযান রয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোতায়। এরপর রাশিয়ার শহর ক্রাসনোদার। এ তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর ও রোমানিয়ার বুখারেস্ট।

পরের শহরগুলো হলো- মস্কো, ব্যাংকক, ম্যানিলা, ব্যাঙ্গালোর, ভ্লাদিভস্টক, মেক্সিকো সিটি, লাগোস, লন্ডন, মুম্বাই, ইয়াকাতেরিনবার্গ, গুয়াতেমালা সিটি, পানামা সিটি, নাইরোবি, নিউইয়র্ক, সান ডোমিঙ্গো ও দিল্লি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা