ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকার উদ্দেশ্যে পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি

জেলা প্রতিনিধি: তিন দিনের সফর শেষে বঙ্গভবনের উদ্দেশ্যে নিজ জেলা পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: দেশের ভাবমূর্তি জোরদারে কাজ করুন

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে পাবনার অ্যাডভোকেট আমিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান এবং পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সীসহ কর্মকর্তারা তাকে বিদায় জানান। পাবনার জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, এ দিন দুপুর ১২ টার দিকে রাষ্ট্রপতির রাজধানী তেজগাঁওস্থ বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড হয়ে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন: ১৫ দিনেও কার্যকর হয়নি নির্ধারিত দাম

এর আগে তিন দিনের সফরে গত বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টা ২০ মিনিটে রাষ্ট্রীয় সফরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

৪ টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি ‘গার্ড অব অনার’ গ্রহণ করেন। রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পাবনার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরার আহ্বান জানান তিনি। এ দিন সার্কিট হাউসে রাত্রিযাপন করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন: জন্মদিনে প্রধানমন্ত্রী‌কে শু‌ভেচ্ছা জানা‌লেন মো‌দি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং সেখান সুধি সমাবেশে বক্তব্য দেন। এছাড়া পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি।

এরপর বিকেল সাড়ে ৩ টায় সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানে পাবনার উন্নয়ন অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন।

আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়াম

অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশ্যে রওনা হন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করেন। আজ বেলা সাড়ে ১১ টার দিকে পাবনা সার্কিট হাউসে ‘গার্ড অব অনার’ গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি।

পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতি মহোদয় পাবনায় ৩ দিনের সফর শেষ করে ঢাকায় ফিরে গেছেন। তার এ সফরকে ঘিরে পাবনার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। সুষ্ঠুভাবে সকল অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। তিনি পাবনার উন্নয়ন তরান্বিত করার নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা