সংগৃহীত
জাতীয়

পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি 

জেলা প্রতিনিধি: দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ২য় বারের মত নিজ জেলা পাবনায় এসে পৌঁছেছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বুধবার (২৭ আগষ্ট ) বিকেল ৪.২০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর ৪:৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন।

পাবনার জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির সফরসূচি থেকে জানা যায়, ২৭ সেপ্টেম্বর পাবনার আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌছানোর পর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

পরেরদিন ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় ৫০০ শষ্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। এরপর বিকেল সাড়ে ৩ টায় সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। এরপর ২৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আরও পড়ুন: চকরিয়ায় বাসচাপায় নিহত ২

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।

প্রসঙ্গত, দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর গত ১৫ মে প্রথমবারের মত ৪ দিনের রাষ্ট্রীয় সফরে পাবনায় আসেন। সফরের দ্বিতীয় দিন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা