ছবি-সংগৃহীত
জাতীয়

ভালোবেসে সংসার হলো না মিথিলার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মুগদা এলাকা থেকে মিথিলা আক্তার মেঘলা (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন মিম জানান, ৪-৫ মাস আগে ভালোবেসে শান্ত নামে এক যুবককে আমার বোন বিয়ে করে। আমার বাবা মেনে না নিলেও আমাদের সাথে আমার বোনের যোগাযোগ ছিল।

গতকাল রাতে আমরা খবর পাই আমার বোন গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে। তবে আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে, এটা আমাদের বিশ্বাস হয় না। শান্ত বলত সে একটি কোম্পানিতে চাকরি করে।

আরও পড়ুন : রাজধানীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি আরো জানান, আমাদের ধারণা সে আমার বোনকে মেরে ফেলেছে। আমরা তার বিরুদ্ধে মামলা করব। এ ঘটনায় মিথিলার স্বামী শান্তকে আটক করেছে মুগদা থানা-পুলিশ। মুগদা এলাকায় স্বামীর সাথে থাকত তিনি। সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় তার বাবার বাসা।

বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুরা আক্তার সীমা বলেন, আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল থেকে গতকাল (রোববার) রাত সাড়ে ১০ টার দিকে মিথিলার মরদেহ উদ্ধার করি।

পরিবারের সাথে কথা বলে জানা গেছে, ৪-৫ মাস আগে তারা বিয়ে করেছে। বিষয়টি ২ পরিবার মেনে নেয় না। পারিবারিক মনোমালিন্যের কারণে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শান্তকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় ৩ পথশিশু নিহত

তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা