ছবি: সংগৃহীত
জাতীয়

পুলিশের ওপর ভিসা নীতির প্রভাব পড়বে না

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, মার্কিন ভিসা নীতি বাংলাদেশ পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না।

আরও পড়ুন: ভিসা নীতিতে আমাদের মন্তব্য নেই

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।

মো. ফারুক হোসেন বলেন, গতকাল ভিসা নীতি নিয়ে আমরা যে নিউজটা দেখেছি, সেখানে বলা হয়েছে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা স্পষ্ট বলা আছে।

আরও পড়ুন: ভিসা নিষেধাজ্ঞায় সরকার উদ্বিগ্ন নয়

তারা বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করেছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করেছে, সে তালিকা কিন্তু আমরা পাইনি।

এখানে অবসরপ্রাপ্ত কোনো পুলিশ সদস্য থাকতে পারেন, অন্য কোনো বাহিনীর সদস্যও থাকতে পারেন অথবা দায়িত্বে থাকা পুলিশ অফিসার বা অন্য কোনো বাহিনীর সদস্যও হতে পারেন।

আরও পড়ুন: ভিসা নীতি নিয়ে পুলকিত হওয়ার কারণ নেই

তিনি বলেন, যাদের বিরুদ্ধে ভিসা নীতি আসবে, তারা আমেরিকায় যেতে পারবেন না। বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তাদের মধ্যে কত জন যুক্তরাষ্ট্রে যেতে চায়, আমার প্রশ্ন। খুবই নগণ্য কিছু সদস্য হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন অথবা ছেলে-মেয়েদের পাঠানোর চিন্তা করেন।

এ দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ পুলিশের ওপর এ ভিসা নীতির কোনো প্রভাব পড়বে না।

ডিসি মিডিয়া বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে পুলিশ বাহিনী যেভাবে কাজ করে, সেই কাজের ওপরও কোনো প্রভাব পড়বে না। পুলিশ বাহিনী আইনের মধ্যে থেকে মানবাধিকার সমন্বিত রেখে কাজ করছে। পুলিশ আগেও এভাবে কাজ করেছে, ভবিষ্যতেও করবে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

এ ভিসা নীতির কারণে আমাদের কাজের গতি কোনোভাবেই থেমে যাবে না বলে বিশ্বাস করি।

অবাধ সুষ্ঠু নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির সম্পর্কে তিনি বলেন, আমরা তো আইনের মধ্যে থেকেই কাজ করি। আগামী নির্বাচনে আমাদের পাশাপাশি অন্যান্য বাহিনীও থাকবে।

ডিএমপির মুখপাত্র বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব পালন করতে বলবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। সে ক্ষেত্রে আমরা মনে করি না যে, ভিসা নীতি দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা