ছবি: সংগৃহীত
জাতীয়

ভিসা নিষেধাজ্ঞায় সরকার উদ্বিগ্ন নয়

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় সরকার উদ্বিগ্ন নয়।

আরও পড়ুন: ভিসা নীতি নিয়ে পুলকিত হওয়ার কারণ নেই

শনিবার (২৩ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র অবশ্যই অন্যদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা উদ্বিগ্ন নই। আমরা জানি, কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়।

যুক্তরাষ্ট্র গণতন্ত্র চায়, বাংলাদেশও গণতন্ত্র চায় বলে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনার সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম।

আরও পড়ুন: ভিসা নীতিতে আমাদের মন্তব্য নেই

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে।

এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্যরাও রয়েছেন।

আরও পড়ুন: অক্টোবরে ইসির কর্মশালা

মার্কিন আইন অনুযায়ী, ভিসার রেকর্ড গোপনীয় হওয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কারো নাম প্রকাশ করেনি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

আব্দুল মোমেন জানান, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে তার দলের সদস্যরা উদ্বিগ্ন নন। কারণ তাদের অধিকাংশই বাংলাদেশে থাকতে চান।

তিনি আরও বলেন, আমাদের ভোটাররা উদ্বিগ্ন নয়। এর কারণ সম্ভবত তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছেন না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা