সংগৃহীত
জাতীয়

ভারত গেল প্রথম চালানের ইলিশ 

নিজন্ব প্রতিবেদক: ভারতে দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ইলিশের ১ম চালান রফতানি হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ৪৫ মেট্রিক টন ৮শ’ কেজি ইলিশ যায় ভারতে।

আরও পড়ুন: ডিএমপির ৩ কর্মকর্তাকে পদায়ন

সরকার ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়া ইলিশের ১ম চালানটি ১২টি ট্রাকে করে ভারতে পাঠানো হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের চালান গেছে।

এসব ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিস প্রসেসিং রিপা এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড। ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান এসআর ইন্টারন্যাশনাল, নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড, বিমল রায় ও বারখা বিকাস ফিস এজেন্সি।

চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন সিএন্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজ এবং গনি অ্যান্ড সন্স। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১০ মার্কিন ডলার।

আরও পড়ুন: ভারত থেকে আমদানি করবে ৬ কোটি ডিম

গত বছর দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৯০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছিল ভারতে। এ বছর ভারত বাংলাদেশ থেকে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ আমদানি করতে চায়। ২ দেশেই শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। ভারতে এ ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশি ৭৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সরকার বাংলাদেশের ৭৯ জন রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ টন করে মোট ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: পূর্ণাঙ্গ দল পাঠাবে না ইইউ

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, আগামী ৩০ অক্টোবরের মধ্যে সরকারের পক্ষ থেকে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশের চালান পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দরে ইলিশের চালান আসার সাথে সাথে দ্রুত রপ্তানির আদেশ দেওয়া হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে বাংলাদেশ প্রতি দুর্গাপূজায় কলকাতায় ইলিশ রপ্তানি করে আসছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা