ফাইল ছবি
জাতীয়

এনআইডি সার্ভার চালু 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার এক দিন বন্ধ থাকার পর চালু করা হয়েছে।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সার্ভারটি চালু করা হয়েছে বলে জানিয়েছে এনআইডি অনুবিভাগ।

এর আগে গতকাল সকাল থেকে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে সার্ভারটি বন্ধ রাখা হয়েছিল। সে সময় বলা হয়েছিল, বুধবার দুপুর নাগাদ এটি চালু করা হবে। তবে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সার্ভারটি খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের এক নোটিশে বলা হয়, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। ফলে এনআইডি সংক্রান্ত সব সেবা বুধবার দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় সাময়িক অসুবিধার কারণে আন্তরিক দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এর আগে সাইবার হামলার আশঙ্কায় গত ১৪ আগস্ট রাত ১২ টায় এনআইডি সার্ভার বন্ধ করা হয়েছিল। টানা ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর ১৬ আগস্ট দুপুর আড়াই টায় আবার চালু করা হয়।

আরও পড়ুন: সিন্ডিকেট না ভাঙলে আলু আমদানির সুপারিশ

ঐ দিন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হুমায়ুন কবীর বলেছিলেন, সাইবার হামলার আশঙ্কা থেকে ১৪ আগস্ট রাত ১২ টায় সার্ভার বন্ধ করা হয়। অবশ্য আগে থেকেই ১৭১ টি প্রতিষ্ঠানকে জানানো হয়েছিল। তবে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে, এমন আশঙ্কায় ব্যক্তি পর্যায়ে জানানো হয়নি।

উল্লেখ্য, এনআইডি সার্ভারে দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এ তথ্য ভাণ্ডারের এখন পর্যন্ত কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা যথাযথ ব্যাকআপ (বিকল্প সংরক্ষণ ব্যবস্থা) নেই। ডিআরএস না থাকায় এনআইডি তথ্য ভাণ্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে।

আরও পড়ুন: ভারত সীমান্তে ২৩ কেজি স্বর্ণ জব্দ

সম্প্রতি ইসির তথ্য প্রযুক্তির প্রয়োগ কমিটির একটি বৈঠকে বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্টরা জানান, এনআইডির তথ্য ভাণ্ডারে প্রায় ১২ কোটি ভোটারের কম-বেশি ৩০ ধরনের ব্যক্তিগত তথ্য আছে।

ইসির এই তথ্য ভাণ্ডার থেকে প্রতিনিয়ত তথ্য যাচাই সংক্রান্ত সেবা নিচ্ছে ১৭১ টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

আরও পড়ুন: জোয়ারে ভেসে নিখোঁজ বৃদ্ধ

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইট থেকে সম্প্রতি লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। এরপর থেকে দেশে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি আলোচনায় আসে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা