ছবি: সংগৃহীত
জাতীয়

এনআইডি সার্ভার সাময়িক বন্ধ 

নিজস্ব প্রতিবেদক: সার্ভার মেইনটেন্যান্সের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছে এনআইডি অনুবিভাগ।

আরও পড়ুন: ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ আজ

বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে সাইবার হামলার আশঙ্কায় এনআইডি তথ্য ভান্ডার এবং সেবা সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।

তবে এ ধরনের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) রাত থেকে সার্ভার মেইনটেন্যান্সের কাজ করা হচ্ছে এবং এখন পর্যন্ত তা চলমান রয়েছে।

আরও পড়ুন: সাঈদীকে সেবা দেওয়া ডাক্তারকে হুমকি

মুহাম্মদ আশরাফ হোসেন আরও বলেন, কিছুক্ষণের মধ্যেই সার্ভার ঠিক হয়ে যাবে। সরকারি ছুটি থাকলে আমরা সার্ভারের মেইনটেন্যান্সের কাজ করি।

এর আগে সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অফিস শেষে সাইবার হামলার আশঙ্কায় ইসির সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার ইসির সাধারণ কর্মকর্তারা সার্ভার ও তথ্য ভান্ডারে ঢুকতে পারেননি। এ সময় শুধুমাত্র কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার, সেটি করতে পেরেছেন বলে খবর প্রকাশিত হয়।

আরও পড়ুন: সেপ্টেম্বরে দেশে ফিরছেন নওয়াজ

বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ভোট কেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে তারা ইসির সার্ভারে প্রবেশের চেষ্টা করলেও লাভ হয়নি।

পরে তারা জানতে পেরেছেন, মঙ্গলবার বাংলাদেশে সাইবার হামলার হুমকির কারণে নিরাপত্তার স্বার্থে সেটি বন্ধ রাখা হয়েছে।

এর আগে ১৫ আগস্টকে কেন্দ্র করে একটি হ্যাকার গোষ্ঠী বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলা চালানোর হুমকি দিয়েছিল।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

সে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, সাইবার হামলা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতের একটি হ্যাকার গোষ্ঠীর দাবি, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সাইবার আক্রমণের ঘোষণা দেয় তারা।

আরও পড়ুন: বৃহস্পতিবার সর্বজনীন পেনশন উদ্বোধন

প্রসঙ্গত, গত ৩১ জুলাই আক্রমণের হুমকি দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের সাইবার জগৎ ধ্বংসের হুমকি দেওয়া হয়। এ অবস্থায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ (সিআইআই) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাত, বিদ্যুৎ ও জ্বালানিসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

শান্তকে তিন নম্বরে চান সিমন্স

╔═══════════════════════════════════════════...

দেশে সার সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই, ভবিষ্যতেও সংকট হওয়ার আশঙ...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

ভালুকার মল্লিকবাড়িতে মাটির তৈরি নান্দনিক পণ্যের সমাহার

আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা। ঘ...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র রেখে চেষ্টায়; গ্রেপ্তার-১

মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা