ছবি: সংগৃহীত
জাতীয়

আজ থেকে এক্সপ্রেসওয়েতে চলবে বাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ থেকে বাস চলাচল শুরু হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মানিক মিয়া এভিনিউ থেকে রাষ্ট্রায়াত্ত পরিবহন সংস্থা বিআরটিসির ৮ টি বাস দিয়ে এ সেবার উদ্বোধন করা হবে।

এটি উদ্বোধনের পর বিআরটিসির বাস ব্যবহারকারী যাত্রীরা এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া টোলের টাকা বিআরটিসি কর্তৃপক্ষ পরিশোধ করলেও এর জন্য যাত্রীদের ভাড়ার অতিরিক্ত কোনো টাকা গুণতে হবে না। শুধু রুট অনুযায়ী সাধারণ ভাড়া পরিশোধ করলেই হবে।

আরও পড়ুন: বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

গত ৩ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ দিন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ৭৯ টি বাস চলবে। কিন্তু নানা জটিলতার কারণে এ সিদ্ধান্ত থেকে সরে আসে রাষ্ট্রায়াত্ত এ সংস্থাটি।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিটি বাসকে ১৬০ টাকা টোল দিতে হলেও খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকাই থাকছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা নবম

এছাড়া জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটার রুটের ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা দাঁড়াচ্ছে। সেখানে ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগ থাকবে না।

বিআরটিসি চেয়ারম্যান জানান, এক্সপ্রেসওয়েতে গণপরিবহণ চললে পথ পাড়ি দিতে যাত্রীদের কম সময় লাগবে। অসুবিধা একটাই, মাঝপথে ওঠা-নামা করার কোনো সুযোগ নেই। যাত্রীদের সাড়াসহ সার্বিক পরিস্থিতি দেখে পরিবহন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা