ছবি-সংগৃহীত
জাতীয়

ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে একটি বাসায় এসি মেরামত করার সময় ১০ তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : কক্সবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- মো. রাজিব (১৯) বাড়ি চাঁদপুর জেলায় ও সোহেল (৩০) বাড়ি শেরপুর জেলায়।

আরও পড়ুন : লিবিয়ায় বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে গুলশানের ৩৫ নম্বর রোডের একটি বাসার নিচ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ট্রেন থেকে পড়ে ২ জনের মৃত্যু

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ৩৫ নম্বর রোডের একটি ১০ তলা বাসায় এসি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা