ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রীর সাথে ল্যাভরভের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন: পেড্রো আসছেন না জি-২০ সম্মেলনে

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রায় ২২ ঘণ্টার সফরে ঢাকায় আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

আরও পড়ুন: পালটা হামলা শুরু ইউক্রেনের

রাতে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের চাপ সত্ত্বেও বাংলাদেশ জাতীয় স্বার্থে নিজস্ব পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে।

আরও পড়ুন: নতুন স্যাটেলাইট চুক্তি সই হচ্ছে

তিনি আরও বলেন, আমরা রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে আমরা সহযোগিতা বজায় রাখছি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে যোগাযোগ করেছে রাশিয়া। একটি পক্ষের ওপর চাপ প্রয়োগ করতে বাইরের কয়েকটি দেশ ইস্যুটি ব্যবহার করছে। এভাবে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তারা। আমি মনে করি, এটি অগ্রহণযোগ্য। এতে বিরূপ ফলই আসে।

আরও পড়ুন: আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

তিনি বলেন, জাতিসংঘ, আসিয়ান আঞ্চলিক ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রাশিয়া ও বাংলাদেশ পরস্পরকে সহযোগিতা করে আসছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের চাপ সত্ত্বেও আমাদের বাংলাদেশি বন্ধুরা জাতীয় স্বার্থে নিজেদের পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: মালিতে ভয়াবহ হামলা, নিহত ৬৪

২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন সের্গেই ল্যাভরভ। সেসময় থেকেই তার বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। এছাড়া ঢাকায় রাশিয়া দূতাবাসও নিয়মিতভাবে রাজনৈতিক পর্যায়ে তার এ সফর নিয়ে আগ্রহ দেখিয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা