সংগৃহীত
জাতীয়

বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে

নিজস্ব প্রতিবেদক: দেশের সংবিধানে বলা আছে ৫ বছর পরপর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ৫ বছর পর সরকারের কোনো বৈধতা থাকে না। তাই কীভাবে নির্বাচন পরিচালনা হবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়।

আরও পড়ুন: ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে (৪র্থ তলা) একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা জানান।

তিনি আরও জানান, জাতীয় নির্বাচন কীভাবে হবে সেটা সংসদে আইন পাশ করা আছে। নির্বাচন কমিশন আছে দেশে নির্বাচন পরিচালনা করার জন্য। তাই নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে প্রতিহত করা হবে।

আরও পড়ুন: নতুন ভোটাররা পাচ্ছেন বিশেষ সুযোগ

লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী এ বলেন, বিদ্যুতের ঘাটতি আগের থেকে এখন কিছুটা কমে এসেছে। আগামী ৩-৪ মাসের মধ্যে দেশে যে বিদ্যুৎ ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান,সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

তাছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা