সংগৃহীত ছবি
জাতীয়

বিদেশিদের মাতবরি সহ্য করা হবে না

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলো মাতবরি করলে তা সহ্য করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন : এদেশে কেউই সংখ্যালঘু নয়

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়া নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়া দিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ থাকছে কি না— পররাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতে চাওয়া হয়।

আরও পড়ুন : বাংলাদেশে ডেঙ্গু বড় বিপদের হাতছানি

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জানি না। আমরা যেটি চাই তা হালো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কোনো কারচুপি চাই না। আমরা স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চাই। সেখানে কেউ যদি আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়, সেটিকে আমরা স্বাগত জানাই।

তিনি বলেন, তবে কেউ যদি মাতবরের ভূমিকা নিয়ে আসে, আমরা তা সহ্য করব না। আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কাউকে ভয় পান না।

আরও পড়ুন : যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন

ড. মোমেন বলেন, আমরা প্রক্সি ওয়্যার দেখতে চাই না। কারণ আমরা অত্যন্ত পরিষ্কার যে, আমরা সুন্দর একটি নির্বাচন করব। অন্যরা পছন্দ করুক বা না করুক, এটি তাদের সমস্যা।

তিনি আরও বলেন, তারা চাপের মুখে পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আমরা টিকে থাকব।

আরও পড়ুন : মিয়ানমার সংকট সমাধানের আহ্বান

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ঠিক সময়ে শেষ করার তাগাদা দেব। মাঝখানে আমাদের কিছু সমস্যা ছিল, বর্তমানে এগুলো সমাধান হয়েছে। আমরা রাশিয়া থেকে সার কিনে থাকি এবং এ নিয়ে কিছু ঝামেলা রয়েছে। এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা