সংগৃহীত ছবি
জাতীয়

ইজতেমা শুরু ১৩ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার আগে অনুষ্ঠিত হয় এ ইজতেমা।

আরও পড়ুন : ঢাকায় আসছেন মিরা রেজনিক

রোববার (৩ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় এ জোড় ইজতেমার অনুমতি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ অনুসারী টঙ্গী বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতি পত্রে বলা হয়েছে, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের অনুসারী তাবলিগের মূলধারার আহলে শুরার পক্ষে ঢাকার কাকরাইল মসজিদের সৈয়দ ওয়াসিফ ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো।

আরও পড়ুন : ১৩ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) দক্ষিণ মো. মাহবুব উজ-জামান জানান, প্রথম পর্বে ১৩ থেকে ১৭ অক্টোবর সাদপন্থীদের জোড় ইজতেমা হবে এবং দ্বিতীয় পর্বে পরবর্তী সময় জোড় ইজতেমা করবেন যোবায়েরপন্থীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা