ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকায় আসছেন মিরা রেজনিক

নিজস্ব প্রতিনিধি: ২ দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক।

আরও পড়ুন: দেশের স্বাধীনতা রক্ষায় প্রস্তুতির আহ্বান

আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হবে। এ সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

এর আগে গতকাল রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা সংলাপ একটি বার্ষিক বেসামরিক আয়োজন। এ সংলাপে ২ দেশের নিরাপত্তা সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: নির্বাচন কোনো দলের জন্য থেমে থাকে না

এতে উভয় পক্ষের প্রতিনিধিরা ইন্দো-প্যাসিফিক আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা, নিরাপত্তা সহায়তা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা করবেন। এ সংলাপ ২ সরকারের মধ্যকার সর্বাঙ্গীণ নিরাপত্তা সম্পর্কের অংশ।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব অত্যন্ত শক্তিশালী এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২ দেশের স্বার্থ অভিন্ন।

আরও পড়ুন: সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন আইজিপি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত, শান্তিপূর্ণ ও সুরক্ষিত রাখার ক্ষেত্রে ২ দেশের দৃষ্টিভঙ্গিও একই। এ পারস্পরিক লক্ষ্যগুলো অর্জনে সারা বছর বিভিন্ন সংলাপের আয়োজন করা হয়।

এবারের নিরাপত্তা সংলাপটি ঢাকায় অনুষ্ঠিত (২৩-২৪ আগস্ট) দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের খুব কাছাকাছি সময়ে হতে যাচ্ছে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তিরা।

আরও পড়ুন: ঢাকা-নেপিদো বৈঠকে বসছে কাল

সেখানে তারা সামরিক সম্পর্কের জন্য সুনির্দিষ্ট বিভিন্ন বিষয়, যেমন- সামরিক শিক্ষা, শান্তিরক্ষা এবং আগামী বছরের দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক অনুশীলন এবং বিনিময়সহ আসন্ন সামরিক মহড়া নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, মিরা রেজনিক বছরে ৪০ বিলিয়ন ডলারের বেশি প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির দায়িত্ব পালন করে থাকেন। পাশাপাশি তিনি ব্যুরোর নিরাপত্তা সহায়তা অফিসেরও তত্ত্বাবধান করেন এবং বছরে সাড়ে ৬ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহযোগিতার বিষয়টিও দেখভাল করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা