ছবি-সংগৃহীত
জাতীয়

বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়

জেলা প্রতিনিধি : ড. ইউনূসের বিচার ইস্যুতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আদালতে যে বিচার হবে সেই বিচার সবাইকে মেনে নিতে হবে।

আরও পড়ুন : মার্কিন নতুন ভিসানীতি ঘোষণা

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাজিয়ারা আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, উনি (ড. ইউনূস) হাইকোর্টে গেছেন; হাইকোর্ট বলছেন মামলা ঠিক আছে। সর্বোচ্চ আদালত আপিল বিভাগে গেছেন, সেখানেও বলছে মামলা ঠিক আছে। উনি একটা মামলায় সাড়ে ১২ কোটি টাকা জরিমানা দিয়েছেন।

আনিসুল হক বলেন, শ্রমিকদের মামলায় উনি হাইকোর্ট, সুপ্রিমকোর্টে গেছেন। আদালত বলছেন মামলা চলবে।

আরও পড়ুন : শেখ হাসিনা পদত্যাগ করবেন না

তিনি আরো বলেন, আদালত মামলা গঠন করবে; উনি আবার গেছেন হাইকোর্টে। ফের তিনি হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে যাওয়ার পর আদালত বলছেন মামলা ঠিক আছে এবং চলবে।

তিনি বলেন, হিলারি ক্লিনটন এখন ডক্টর মুহাম্মদ ইউনূসকে বাঁচানোর সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছেন। এটা কীসের সংগ্রাম? বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সংগ্রাম? বাংলাদেশের মানুষ বিচার চায়, এটা কি অন্যায়? আমাদের এটা অপমান করার শামিল।

আরও পড়ুন : দেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগ জড়িত

আইনমন্ত্রী বলেন, আমরা সুষ্ঠু বিচার করতে জানি। উনি (ড. ইউনূস) যদি অন্যায় না করে থাকেন তাহলে খালাস পাবেন। বিজ্ঞ বিচারক বিচার করবেন।

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, পৌর মেয়র এমজি হাক্কানী, ইউপি চেয়ারম্যান ছায়েদুর রহমান স্বপন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা