ছবি: সংগৃহীত
জাতীয়
ছাত্রলীগের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ 

ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে আজ 

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’ করবে বাংলাদেশ ছাত্রলীগ।

আরও পড়ুন: রাজধানীতে ছাত্রলীগের সমাবেশ আজ

এ উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ এলাকায় ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত কিছু এলাকার রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে:

কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং।

এ অবস্থায় নগরবাসীকে উল্লিখিত এলাকা বা রোডগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আরও পড়ুন: আজ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

ছাত্রসমাবেশে আসা ব্যক্তিদের গাড়ি যেসব স্থানে পার্কিং করতে হবে:

মুহসীন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি), মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার ২ পাশে, ফুলার রোডে রাস্তার ২ পাশে, দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার ২ পাশে, নবাব আব্দুল গণি রোডের ২ পাশ ও দিলকুশা-মতিঝিল এলাকার রাস্তার ২ পাশে।

এ ছাত্রসমাবেশে কমপক্ষে ৫ লাখ শিক্ষার্থী যোগ দেবেন বলে জানিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠনটি। আজ সমাবেশের মধ্য দিয়ে ছাত্রসমাজ উচ্চারণ করবে, ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’।

আরও পড়ুন: ঋণের ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল শ্রীলংকা

শুক্রবার বিকেল ৩ টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) সমাবেশস্থলে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতারা জানান, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মরণে এ ছাত্রসমাবেশ করা হচ্ছে।

আরও পড়ুন: প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

আগামী জাতীয় নির্বাচনসহ উদ্ভূত রাজনৈতিক যেকোনো সংকট মোকাবিলা ও উত্তরণে ছাত্রসমাজের কী ভূমিকা হবে- এ নিয়ে সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল বৃহস্পতিবার সমাবেশস্থল পরিদর্শনকালে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে এ ইঙ্গিত দেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা