ছবি : সংগৃহিত
জাতীয়
জি-২০ সম্মেলন

আগামী মাসে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশ নেবেন। এ সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) জোটের ১৮তম শীর্ষ সম্মেলন।

আসন্ন এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ কূটনীতিকরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: মন্ত্রিসভায় খসড়ার চূড়ান্ত অনুমোদন

ভারত এবার আয়োজকের পাশাপাশি জি-২০’র সভাপতি। এ কারণে এ বছরের সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সর্বশেষ ‘মান কি বাত’ অনুষ্ঠানে বলেছেন, জি-২০ সম্মেলন আয়োজনে তারা পুরোপুরি প্রস্তুত।

সেপ্টেম্বর মাসে ভারতের সভাপতিত্বে আয়োজিত এই শীর্ষ সম্মেলন দেশটির সম্ভাবনা এবং ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব তুলে ধরবে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন: ৩৩০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

গত ১৫ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন । এ সময় নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রসঙ্গত, ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারত জি-২০’র সভাপতির দায়িত্ব পালন করবে।

জি-২০ এর সভাপতি হিসেবেই ‘অতিথি দেশ’ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা