ছবি: সংগৃহীত
জাতীয়

বিমানবন্দরের পুশকার্টে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন ধাক্কা দেওয়ার কাজে ব্যবহৃত একটি পুশকার্টে (প্লেন ধাক্কা দেওয়া ও লাগেজ বহনের বিশেষ যানবাহন) অগ্নিকাণ্ড ঘটেছে।

আরও পড়ুন: বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

শনিবার (২৬ আগস্ট) সকালে আগুনের এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

কোন এয়ারক্রাফট সাধারণত নিজে নিজে পেছনে যেতে পারে না। তাকে পুশকার্ট দিয়ে পেছনের দিকে ধাক্কা দিয়ে ঘুরানো হয়। এরপর ইঞ্জিন চালু করে প্লেনটি উড্ডয়নের উদ্দেশ্যে রানওয়ের দিকে এগিয়ে যায়।

আরও পড়ুন: রাজধানীতে যুবকের আত্মহত্যা

অনেক সময় পুশকার্টটি নিয়ে বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে ব্যাগেজগুলো নিয়ে প্লেনে তুলে নিয়ে যাওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেয়াতর জিয়াউর রহমান, সকালে পুশকার্টটি এয়ারক্রাফট ধাক্কা দেওয়ার জন্য বোর্ডিং ব্রিজ এলাকার দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ এর সামনের দিক দিয়ে প্রচন্ড ধোঁয়া দেখা যায়। পরে আগুনের ফুলকি দেখা যায়।

আরও পড়ুন: ছাত্রাবাস থেকে পড়ে মৃত্যুর ঘটনায় মামলা

সিভিল এভিয়েশনের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের মাধ্যমে এবং ফায়ার স্টিংগুয়েশার ব্যবহার করে এ আগুন নিভিয়ে ফেলা হয়। তাই ফায়ার সার্ভিসের কাজ করতে হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় পুশকার্টের পাশেই সৌদি এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ মডেলে একটি এয়ারক্রাফট ছিল। তবে সেটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা