জাতীয়

হানিফ ফ্লাইওভারে বাইক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জাবের হোসেন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লুটেরা যেন ক্ষমতায় আসতে না পারে

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা হয়েছে

জাবের হোসেনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমরান হোসেন জানান, হানিফ ফ্লাইওভারের উপরে ওভারটেকিং করার সময় ধাক্কা লেগে মোটরসাইকেল চালক জাবের হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবারকে খবর দিয়েছি, তারা ঢাকা মেডিকেলে এসেছে।

নিহত জাবের হোসেনের ছেলে মেঘদাত হোসেন তোহা বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। এসে দেখলাম আমার বাবা আর নেই। জানতে পারলাম ওভারটেকিং করার সময় ধাক্কা লেগে আমার বাবা গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা