ছবি: সংগৃহীত
জাতীয়

সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্তি 

নিজস্ব প্রতিবেদক: ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে একই সময়ে সিরিজ বোমা হামলা চালায়। আজ দেশব্যাপী সেই সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্তি।

আরও পড়ুন: আজ সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন

এ ঘটনায় ২ জন নিহতসহ কমপক্ষে ১০৪ জন আহত হন। সেদিন মুন্সিগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে বোমা হামলা চালানো হয়।

পুলিশ সদর দপ্তর ও র‌্যাবের তথ্য অনুসারে, এ ঘটনার পরপরই সারা দেশে ১৫৯ টি মামলা দায়ের করা হয়।

এ দিন ডিএমপিতে ১৮ টি, সিএমপিতে ৮ টি, আরএমপিতে ৪ টি, কেএমপিতে ৩ টি, বিএমপিতে ১২ টি, এসএমপিতে ১০ টি, ঢাকা রেঞ্জে ২৩ টি, চট্টগ্রাম রেঞ্জে ১১ টি, রাজশাহী রেঞ্জে ৭ টি, খুলনা রেঞ্জে ২৩ টি, বরিশাল রেঞ্জে ৭ টি, সিলেট রেঞ্জে ১৬ টি, রংপুর রেঞ্জে ৮ টি, ময়মনসিংহ রেঞ্জে ৬ টি ও রেলওয়ে রেঞ্জে ৩ টি মামলা করা হয়েছে।

আরও পড়ুন: কেপ ভার্দেতে নৌকাডুবি, নিহত ৬

এর মধ্যে ১৪২ টি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বাকি ১৭ টি মামলায় আসামি শনাক্ত করতে না পারায় চূড়ান্ত রিপোর্ট দেয় আদালত।

এসব মামলায় ৯৬১ জনকে গ্রেফতার করা হয় এবং ১০৭২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

আওয়ামী লীগ দিনটিকে সিরিজ বোমা হামলা দিবস হিসেবে পালন করে আসছে। প্রতিবছর এ দিন সারা দেশে প্রতিবাদ সভা করে দলটি। এবারও সেই কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু আজ

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে প্রতিবাদ সমাবেশ হবে।

এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা