ছবি-সংগৃহীত
জাতীয়

বৃক্ষরোপণের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, ঢাকা শহরে যেদিকে চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। যেখানে একটু জায়গা থাকবে সেখানে যেন প্রত্যেকে গাছ লাগায়।

আরও পড়ুন : প্রধান বিচারপতির সাথে সিইসির বৈঠক

সোমবার (৩১ জুলাই) বসিলা পশ্চিমাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন । এ সময় তিনি সেখানে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, জুলাই মাস প্রচণ্ড খরার মাস। ইউরোপ, আমেরিকাসহ পুরা বিশ্ব দাবানলে পুড়ছে। এর মূল কারণ হলো পরিবেশের বিপর্যয় তথা গাছপালা কাটা ও খাল, বিল, নদী-নালা শুকিয়ে যাওয়া।

ডিএমপি কমিশনার বলেন, পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের পাশাপাশি নদী-নালা খাল-বিল সব কিছুই রক্ষা করতে হবে। শুধু পুলিশ লাইন্সে নয়, যেখানে একটু জায়গা থাকবে সেখানে যেন প্রত্যেকে গাছ লাগায়। শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর বিপর্যয় ঠেকাতে গাছের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন : সংকট মোকাবিলার মনোবল থাকতে হবে

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রধানমন্ত্রীর এই প্রত্যয়কে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। পর্যায়ক্রমে ডিএমপির প্রত্যেকটি পুলিশ লাইন্স ও অফিস কম্পাউন্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে একটি করে ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা