ছবি-সংগৃহীত
শিক্ষা

স্মার্ট দেশ গড়তে শিক্ষকদের বিকল্প নেই

জেলা প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকার বিকল্প নেই। শিক্ষকরাই হচ্ছে স্মার্ট নাগরিক গড়ার মূল কারিগর। এই দেশ গড়তে শিক্ষকরা বড় ধরনের ভূমিকা রাখতে পারেন। শিক্ষকদের প্রচেষ্টার ফলে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখতে পারবে।

আরও পড়ুন : শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

শনিবার (১৭ জুন) দুপুরে চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ- আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এই দেশ গড়তে শিক্ষকরা বড় ধরনের ভূমিকা রাখতে পারেন। শিক্ষকদের প্রচেষ্টার ফলে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখতে পারবে। দক্ষ ও প্রশিক্ষিত জনবলের বিকল্প নেই। তাই সামনের দিনে প্রযুক্তিগত শিক্ষার ওপর এবং আমাদের প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলায় গুরুত্ব দিতে হবে। সে অনুযায়ী কাজ করতে হবে।

ডা. দীপু মনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও নীতি-আদর্শ ধরে রেখে কাজ করেছি। এরই ফলস্বরূপ দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে আমাদের। এ ধারা অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন : ক্যাম্পাস স্থানান্তরের নেপথ্যে ড. ওবায়দুল্লাহ

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকার বিকল্প নেই। শিক্ষকরাই হচ্ছে স্মার্ট নাগরিক গড়ার মূল কারিগর। যিনি কর্ম দক্ষ, সময়ের প্রয়োজনের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার আলোকে নিজেকে দক্ষ করে গড়ে তোলেন, তিনিই স্মার্ট। দক্ষ মানবিক সৃজনশীল মানুষই হবে স্মাট নাগরিক। স্মার্ট নাগরিক না হলে স্মার্ট অর্থনীতি, সরকার ও স্মার্ট সমাজ হবে না। আর শিক্ষকরা সেই স্মার্ট নাগরিক তৈরি করবেন। তারা স্মার্ট বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার।

শিক্ষামন্ত্রী বলেন, ২০০৯ সালের আগে ভয়াবহ লোডশেডিং ছিল। বাসা-বাড়িতে বিদ্যুৎ থাকতো না। ওই সময় মাঝে মধ্যে বিদ্যুৎ আসতো। অল্প কিছু বাসা-বাড়িতে বিদ্যুৎ ছিল। এখন শতভাগ বাড়িতে বিদ্যুৎ আছে।

আরও পড়ুন : অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু ১৮ জুন

তিনি বলেন, চর অঞ্চলে সাব মেরিন ক্যাবল দিয়ে বিদ্যুতায়ন করা হয়েছে। যার ফলে শিল্প কারখানা, বিনিয়োগ, মানুষের কর্মসংস্থান, দেশের অর্থনীতির উন্নয়ন হয়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জামাল নাছের, জেলা প্রশাসক চাঁদপুর কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাস, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা