ছবি-সংগৃহীত
জাতীয়

বিএনপি বৈঠকে না বসায় আমরা হতাশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে বাংলাদেশ সফররত বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়নি বিএনপি। এ নিয়ে হতাশা ব্যক্ত করেছে প্রতিনিধিদলটি।

আরও পড়ুন : অক্টোবরের আগে তফসিল নয়

রোববার (৩০ জুলাই) দুপুরে পর্যবেক্ষক প্রতিনিধিদলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করতে যান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি বৈঠকে বসতে রাজি না হওয়ায় হতাশা প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

প্রতিনিধিদলের সদস্য যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যবেক্ষক টেরি এল ইসলে বলেন, আমরা নির্বাচন পূর্বপরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছি। বিভিন্ন পক্ষের সঙ্গে আমরা বৈঠক করছি। বিএনপির সঙ্গেও আমরা বৈঠকে বসতে চেয়েছিলাম। নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ শুনতে চেয়েছিলাম। তবে তারা আমাদের সঙ্গে বসতে রাজি হয়নি। এ কারণে আমরা হতাশ।

তিনি বলেন, ‘আমরা সরকার ও বিরোধীদল উভয়পক্ষের সঙ্গেই বৈঠকে বসতে চেয়েছিলাম। এতে নির্বাচনকেন্দ্রিক বিষয়গুলো আরও পরিষ্কার হতো’

আরও পড়ুন : আমরা পদযাত্রায় বাধা দেই নাই

এসময় আয়ারল্যান্ডের সিনিয়র সাংবাদিক নিক পউল সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক পদ্ধতি নেই। তাই সংবিধানের কাঠামোর মধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ইএমএফের আমন্ত্রণে ছয় সদস্যের একটি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল নির্বাচন পূর্বপরিস্থিতি পর্যবেক্ষণে গত শুক্রবার (২৮ জুলাই) থেকে ঢাকা সফর করছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা