ছবি: সংগৃহীত
জাতীয়

আমরা পদযাত্রায় বাধা দেই নাই

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়মতান্ত্রিকভাবে করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার সব সময় বলে আসছে, আপনারা এগুলো করবেন না। আপনাদের সহযোগিতা চাই। আমরা তাদের কোনো সমাবেশ, আন্দোলন,পদযাত্রায় বাধা দেই নাই।

আরও পড়ুন: বিএনপির পরিকল্পনা ছিল ঢাকা অচল করা

রোববার (৩০ জুলাই) শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সব সময় তাদের বলে আসছে, আপনারা এগুলো (ভাঙচুর) করবেন না। আপনাদের সহযোগিতা চাই। আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়মতান্ত্রিকভাবে করেন। আমরা তাদের কোনো সমাবেশ, আন্দোলন, পদযাত্রায় বাধা দেই নাই।

আরও পড়ুন: আরও ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন

তিনি বলেন, কেউ আন্দোলন, সমাবেশের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে, ভাঙচুর করলে কিংবা অগ্নি সংযোগ করলে আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিকভাবে তাদের প্রচারণা ও উদ্দেশ্য বাস্তবায়ন করবে। সেখানে আমাদের কোনো বাধা নেই।

বিএনপির উদ্দেশে মন্ত্রী আরও বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করলে, রাস্তা-ঘাট বন্ধ করলে, মহাসড়কে যান চলচল বন্ধ বা অবরুদ্ধ করলে, সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। ২০১৪-১৫ সালে অগ্নিসংযোগের মাধ্যমে তারা ঢাকাকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা নিয়েছিল।

আরও পড়ুন: দেশজুড়ে বিএনপির জনসমাবেশ কাল

নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ থেকে শুরু করে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দেখেছি। তারই একটি প্রচেষ্টা গতকাল আমরা দেখেছি।

তারা বলেছে, তারা অবস্থান করবেন। কিন্তু অবস্থান বাদ দিয়ে তারা বড় রাস্তা, রাজপথের ওপর এসেছিলেন। এসে ভাঙচুর শুরু করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ৬ টি বাসে ভাঙচুর করেছে। অনেক গাড়িতে ঢিল মেরে ধ্বংস করার প্রচেষ্টা করেছে। আমরা মনে করি, তারা আইনবিরোধী কার্যকলাপ করেছেন।

আরও পড়ুন: ইসলাম প্রচারে কেউ পদক্ষেপ নেয়নি

তিনি বলেন, রাজনৈতিক দল সমাবেশ করবে, সেখানে আমাদের কোনো বাধা নেই। কোন দল সমাবেশ করলো বা করলো না, সেটি নিয়ে আমাদের বাধা নেই।

আমরা শুধু দেখি, কেউ যাতে জনগণের জানমালের ক্ষতি না করে। রাস্তা-ঘাট বন্ধ করে গাড়িতে অগ্নি সংযোগ করলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা