ছবি : সংগৃহিত
জাতীয়

ভোটার উপস্থিতি কম, ঝামেলা হয়নি

নিজস্ব প্রতিবেদক: ভোটার উপস্থিতি কম উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, কোথাও কোনো ঝামেলা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: ১২-১৪ শতাংশ ভোট পড়েছে

সোমবার (১৭ জুলাই) দুপুর সোয়া ২ টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার দুপুরে ভোট দিতে স্ত্রীসহ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। তারা ৫ মিনিটে ভোট দেওয়া শেষ করেন।

কমিশনার সাংবাদিকদের বলেন, আমার স্ত্রী ও আমি, আমরা দুজন এই কেন্দ্রের ভোটার। ভোট দেওয়াকে পবিত্র দায়িত্ব মনে করে আমরা ভোট দিতে এসেছি। আমরা ভোট দিয়েছি।

আরও পড়ুন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

তিনি বলেন, ঢাকা-১৭ আসনে ভোটের পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। যদিও ভোটার উপস্থিতি কম।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেখার দায়িত্ব, এ ব্যাপারে আমরা খেয়াল রাখছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

ডিএমপি কমিশনার প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, এজেন্ট বের করে দেওয়ার কোনো ধরনের ঘটনা আমাদের কানে আসেনি। আমি নিজেও দেখেছি কেন্দ্রটিতে বেশ কয়েকজন এজেন্ট রয়েছে।

আরও পড়ুন: ভোটের পরিবেশ ভালো

তিনি আরও বলেন, কেউ এজেন্ট দিতে পারেননি বা দেননি, এটি আলাদা কথা। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। রিটার্নিং কর্মকর্তার কাছেও কোনো অভিযোগ আসেনি। কোনো অভিযোগ আসলে আমাদের জানালে আমরা খতিয়ে দেখবো।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

ইসি সূত্রে, ঢাকা-১৭ উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ সংসদীয় আসনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন।

আরও পড়ুন: কলাবতী শাড়ি উপহার পেলেন প্রধানমন্ত্রী

শনিবার (১৫ জুলাই) মধ্যরাত ১২ টা থেকে আগামী মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাত ১২ টা পর্যন্ত এসব এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা