ছবি : সংগৃহিত
জাতীয়

ভোটের পরিবেশ ভালো

নিজস্ব প্রতিবেদক: ভোটের পরিবেশ ভালো, এখন পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

আরও পড়ুন: কলাবতী শাড়ি উপহার পেলেন প্রধানমন্ত্রী

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঢাকার বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, দু’একটা কক্ষ দেখেছি। আইন-শৃঙ্খলা বাহিনী দেখেছি। একটা প্রার্থীর এজেন্ট দেখেছি।

প্রিজাইডিং অফিসার বলেছেন- কিছু কিছু তালিকা আসে নাই হয়ত পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চক্র দেখিনি। পরিবেশ ভালো।

আরও পড়ুন: ড. ইউনূসের আয়কর দেওয়ার আদেশ বহাল

তিনি বলেন, আমি চলে আসার সময় চার পাঁচ মহিলা সিঁড়িতে দেখলাম, তারা বললো আমরা এজেন্ট। কাগজ এখনো পাইনি। পেলে যাবো। নৌকা প্রতীকের এজেন্টকে পেয়েছি। ফোন থাকায় সাংবাদিক বের করে দিয়েছে প্রিজাইডিং অফিসার, এজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি যখন গিয়েছি তখন কিন্তু অনেক সাংবাদিক ছিল।

ভোটার উপস্থিতি কম আমরাও দেখেছি জানিয়ে তিনি বলেন, অভিজাত এলাকা। ভোটার হয়তো এ কারণেও আগ্রহী না। তবে প্রকৃত ঘটনা জানতে পারবো পরে। তবে ভোট পরার হার বাড়বে বলে আমার ধারণা।

আরও পড়ুন: ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

তরিকুল ইসলামের ভোট বর্জনের বিষয়ে ইসি রাশেদা বলেন, শেষ পর্যন্ত দেখতে পারতেন। যদি সকালেই ভোট বর্জন করেন তাহলে তো উনি দেখতে পারলেন না শেষ পর্যন্ত কী হলো। ডিসি-এসপি রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে।

স্থানীয় নির্বাচনগুলোতেও খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে জানিয়ে তিনি বলেন, কত শতাংশ ভোট পড়েছে সেটা এখনো পায়নি বলেও উল্লেখ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা