ছবি-সংগৃহীত
জাতীয়

বিদেশিদের মাতব্বরির প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওপর কোনো বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ বা মাতব্বরি প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, আমাদের কারও মাতব্বরির কোনো প্রয়োজন নেই। আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করবো। বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে, এটুকু ঠিক আছে। কিন্তু তারা আমাদের পরিচালনা করতে চাইবে, এটি গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন : শান্তির পক্ষে থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান

রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে ‘বিশ্ব যুব দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।

এম এ মান্নান বলেন, বিদেশি সাহেবরা আসবে, ঘুরে বেড়াবে, ঠিক আছে। তবে আমরা আমাদের কাজ করতে চাই। আমাদের সম্পদ যেন নিরাপদ-নির্বিঘ্ন থাকে, এর জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। আগেকার যুগে আমরা মাতব্বর দেখতাম, তারা বিভিন্ন বিষয়ে ঘুরে ঘুরে নসিহত করতো। তারা অনেক অর্থের মালিক হয়েছে। যদিও অর্থের উৎস নিয়ে প্রশ্ন আছে। একই সঙ্গে তারা শিক্ষা ও দক্ষতারও মালিক হয়ে গেছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, এ মুহূর্তে আমাদের প্রধান কাজ উন্নয়ন। পশ্চাৎমুখিতা থেকে বেরিয়ে এসে দক্ষতা বৃদ্ধির কাজের সময় এখন। দেরিতে শুরু করেছি আমরা। দুদিন আগেও বাংলাদেশ এটি বুভুক্ষু জাতি ছিল। তবে এখন অভাবনীয় অর্জন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি।

আরও পড়ুন : সংলাপ নিয়ে বিদেশিরা তাগাদা দেয়নি

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের প্রধান কাজ উন্নয়ন। পশ্চাদমুখিতা থেকে বেরিয়ে এসে দক্ষতা বৃদ্ধির কাজের সময় এখন। দেরিতে শুরু করেছি আমরা। দু’দিন আগেও এটা ভুবুক্ষ জাতি ছিল। তবে এখন অভাবনীয় অর্জন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সারা বিশ্ব জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব হয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। আমরা পারি, আমরা পেরেছি এ বার্তা ছড়িয়ে দিতে হবে এখন।

ইতিহাসের রাজা বাদশাদের নাম জেনে কী লাভ? -এমন প্রশ্ন রেখে পরিকল্পনামন্ত্রী কারিগরি শিক্ষায় আরও বেশি গুরুত্বারোপের আহ্বান জানান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা