ছবি: সংগৃহীত
জাতীয়

দেশে ফিরেছেন ৫৩৩৬৮ জন হাজী

নিজস্ব প্রতিবেদক : চলতি মৌসুমে পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৩৩৬৮ জন হাজি।

আরও পড়ুন : ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে হেল্পডেস্ক জানিয়েছে, এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১০৪ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আরও পড়ুন : ২৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার (১৩ জুলাই) ১ জন মারা গেছেন। সর্বশেষ মারা যাওয়া হাজীর নাম রহিমা আক্তার (৫২)।

হজ পোর্টাল থেকে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত ফিরতি ফ্লাইটের সংখ্যা ছিল ১৩৯ টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫৫ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫৭ টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৭ টি।

আরও পড়ুন : সংসদ বিলুপ্তের দাবি দুরভিসন্ধিমূলক

এবার হজে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত মারা গেছেন ১০৪ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৭৯ জন এবং নারী ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৮৬, মদিনায় ৫, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।

সৌদি আরবের আইন অনুযায়ী, তাদের ঐ দেশেই দাফন করা হয়েছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, খুশিতে আনন্দ শোভাযাত্রা

প্রসঙ্গত, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনের জন্য সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ২ জুলাই। শেষ হবে আগামী ২ আগস্ট।

হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরও পড়ুন : ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সাথে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে।

নিয়ম অনুযায়ী, প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা