ছবি: সংগৃহীত
জাতীয়

ভিসানীতি কোনো দলকে টার্গেট করে হয়নি

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দূরত্ব কমেছে।

আরও পড়ুন : ভিসানীতি কোনো দলকে টার্গেট করে হয়নি

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে রাজধানীর গুলশানে সালমান এফ রহমান নিজ বাসভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

আরও পড়ুন : সার্কের মহাসচিব গোলাম সারওয়ার

এ নৈশভোজের পর ব্রিফিং-এ সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, এতো আসা-যাওয়া প্রমাণ করে ২ দেশের মধ্যে দূরত্ব কমেছে।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি জানান, যুক্তরাষ্ট্র সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যেন আরো জোরালো হয়, সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। সেই সাথে বিগত সিটি করপোরেশন নির্বাচনগুলোকে মডেল মনে করেন তারা।

আরও পড়ুন : ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

নির্বাচন নিয়ে তাদের বক্তব্য, তারা কোনো দলকে সমর্থন করে না। ভিসানীতি কোনো দলকে টার্গেট করে করা হয়নি। বুধবার (১২ জুলাই) ২ দলের সমাবেশ সুন্দর ও নিরাপদ ছিল বলেও মন্তব্য করে প্রতিনিধিদল।

সালমান এফ রহমান জানান, বাংলাদেশের পক্ষ থেকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। র‌্যাবের স্যাংশন নিয়ে ভুল বোঝাবুঝি আছে। তারা র‌্যাবের প্রশংসা করেছে।

আরও পড়ুন : হিমাচলে আটকা পড়েছে ১০ হাজার পর্যটক

এছাড়া মার্কিন প্রতিনিধিদলকে গার্মেন্টস খাতে সহযোগিতা এবং আরো বেশি বিনিয়োগের অনুরোধও জানানো হয়েছে।

রোহিঙ্গা শরণার্থীরা এখন চ্যালেঞ্জ- এ ব্যাপারে জানিয়ে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়কে অগ্রাধিকার দিতে মার্কিন প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান সালমান এফ রহমান।

আরও পড়ুন : শিক্ষার্থী-শিশুকে পিষে মারল ‘ভিক্টর’

তবে এ আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো পক্ষ থেকে কথা বলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, এখনো বিএনপি গুজব ছড়ানোর চেষ্টা করছে। মার্কিন প্রতিনিধিদল শুধু নির্বাচন নিয়ে কাজ করতে আসেনি। এটা তাদের নিয়মিত পর্যবেক্ষণ সফর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা