ছবি: সংগৃহীত
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধিদল

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় কুতুপালং বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল।

আরও পড়ুন : দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু

বুধবার (১২ জুলাই) সকাল পৌনে ৯ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে প্রতিনিধিদলটি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে এ প্রতিনিধিদলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

আরও পড়ুন : ১৩ জেলায় ঝড়ের আভাস

বিমানবন্দরে তাদের স্বাগত জানান আরআরআরসি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রতিনিধিদলটি উখিয়ায় কুতুপালং বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং ৯-এ মিয়ানমারে বলপূর্বক বাস্তচ্যুত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠির সাথে কথা বলবেন।

আরও পড়ুন : কমছে সয়াবিন ও পাম তেলের দাম

এছাড়া উজরা জেয়ারসহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় পরিচালিত নারী বান্ধব কেন্দ্র পরিদর্শন করবেন।

এ সময় তাদের সাথে থাকবেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএমও), ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক দাতা সংস্থার বাংলাদেশস্থ প্রতিনিধিসহ অন্যান্যরা।

বিকেলে তারা কক্সবাজার ত্যাগ করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা