সংগৃহীত ছবি
জাতীয়

নতুন ষড়যন্ত্র করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নতুন ষড়যন্ত্রের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন : স্বাস্থ্য সেবাকে দোরগোড়ায় নিয়েছি

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন নাকি এক দফা কর্মসূচি দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে বিএনপি। কিন্তু বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই। জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

আরও পড়ুন : নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৬

তিনি বলেন, জনগণের শক্তির ওপরে কোনো শক্তি নেই, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। আপনারাও (কর্মীদের) বুঝিয়ে দেবেন, জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের মূল হোতা বিএনপি। পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। ২০১৩ ও ১৪ সালের জ্বালাও-পোড়াও আন্দোলন দেখেছি। জঙ্গিবাদের উত্থানের কথা সবার মনে আছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হবে না।

আরও পড়ুন : জনগণের পাশে থাকবো

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, উন্নয়ন দেখতে চাইলে বাংলাদেশকে দেখুন। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে অব্যাহত অগ্রযাত্রার দিকে নিয়ে যাচ্ছে, সেটাই আমাদের স্বপ্ন। আমরা অসম্ভবকে সম্ভব করেছি। ২০০৮ সালে শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিলেন, সেটা আমরা করেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা