ছবি : সংগৃহিত
জাতীয়

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিনিধি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছেন।

আরও পড়ুন: সরকার কোনো চাপে নেই

বৃহস্পতিবার (৬ জুলাই) এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন তিনি। কূটনৈতিক মহলে নয়া দিল্লির গুরত্বপূর্ণ এই কূটনীতিকের ঢাকা সফর ঘিরে নানা আলোচনা রয়েছে।

বিশেষ করে, চলতি মাসের মাঝামাঝিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সফরের আগে ভারতীয় পররাষ্ট্রসচিবের সফর হতে যাওয়ায় মূলত আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, সংক্ষিপ্ত সফরে সৌরভ কুমার বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন। সফরের শুরুর কর্মসূচিতে সৌরভ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন: আরপিও নিয়ে মন্তব্য নয়

পরে নয়া দিল্লির পররাষ্ট্রের সচিব (পূর্ব) বিমসটেকের কার্যালয়ে যাবেন। সেখানে তিনি বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে বৈঠক করবেন।

প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্রসচিব (পূর্বের) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংলাপ নয়

১৯৮৯ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া সৌরভ বর্তমান দায়িত্বের আগে মিয়ানমার ও ইরানে নয়া দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা